পীযূষ সরকার

কবি

হিমাদ্রী দেউড়ি- A psychical expressionist of the Bhawaiya.

***

ভাওইয়া আর হিমাদ্রী দেউড়ি এই দুকনা কথা একে সোদে শুনিলে মনে হয় মাও-ছাওয়া। দাই মাওয়ের পাছতে উয়ার ধাই-মাও হইল ভাওয়াইয়া। পরিয়ালের পেরায় সগায় একে ভাবের সুতাৎ বান্ধা থাকায়, সেই কাচুয়াবেলা থাকিয়ায় ভাওইয়ার ঢুলানিৎ ঢুইলতে ঢুইলতে কান, চখু, তন, মন খুইলছে হিমাদ্রী দেউড়ির আর যেলা মানষির ছাওয়া মেলাবাড়িৎ পেলাস্টিকের বন্দুক কিনি মিচাং মিচাং গুলি ফুটায়; সেলায় উয়ায় উয়ার সুরের গুলি ঢুকিয়া বড়ো বড়ো মঞ্চোৎ, রেডিওৎ... আত্মার ছচাং বন্দুক ফুটি বেড়াইছে আর ওখুনা বয়সে তামান মানষিক ঘায়েল করি হিদ্দের খোলানবাড়িৎ জাগা করি নিছে। নানান কিচিমের গানোৎ দখল থাকিলেও উয়ার নিজের পেরায় তামান সমায়, আয়ু এই ভাওইয়াকে দিছে; আর দীঘলা সমায় থাকি একনা জিনিসের ভিতি টোক টোক করি চায়া রইলে বা ঝিম ধরি বসি রইলে সেইটা ক্যারমে ক্যারমে 'ধ্যান' হয়া যায়, (ব্রহ্ম) 'জ্ঞান' হয়া যায় আর সেই মানষিটা মানষি থাকি একনাকান 'সাধু' হয়া যায়, 'সাধক' হয়া ওঠে। মোর চখুৎ হিমাদ্রী দেউড়ি ওইবাদে গীদালের চাইতে বেশী সাধক...A psychical expressionist of the Bhawaiya. উয়ার গান খালি সুর তাল লয় আর বাজনার চমকদারী ফ্যান্টাসি নোঞায়; উয়ার গান তার থাকিয়াও বেশি হিদ্দের কাউলানি, আত্মার গহীন হাসন-কান্দন-চিকিরণ। নিজের গীদাল জীবনের ধারণা, অনুভব, অভিজ্ঞতা; নানান কিচিমের পরীক্ষা আরও নিরীক্ষার ফল গানের সোদে মাপমতো মিশি দিয়া উয়ায় ভাওয়াইয়াক উয়ার নিজের মতোন করি নিছে। নিজের সিগনেচার তৈয়ার করিছে। ওইবাদে যেকোনো সৎ আরও কান তৈয়ার হওয়া শুনাইয়া মানষি একবারে কয়া দিবার পারে এইটা হিমাদ্রী দেউড়ির গালা, এইটা হিমাদ্রী দেউড়ির ভাঙনি। গানের ভিতিরাকার কথা, কথার ভিতিরার ছবি, ছবির ভিতিরার জীবন...যাপন, মায়া, টান, ভাব, দরদ, ভাঙন, দোলা, মোচড়া, বোধ, দর্শন, ইতিহাস, ভূগোল সউগকিছুর ভিতিরা সোন্দে গান করে উয়ায়, ওইবাদে উয়ার গাওয়া ভাওইয়া গান খালি ভাওইয়া হয়া না রয়; 'মনোজীবনবিজ্ঞান'(psychobiology)-এর একনা শাখা হয়া ওঠে... এই কাউরহাট্টি জীবনের ঘাটাৎ অন্তরের জিরানির বাদে যেটি মানষি একনা বটবিরিক্ষের ছ্যাঙা চান্দে পায়। সগারে শ্যাষোৎ উয়ারে এলবামের এখান গানের লাইন দিয়া শ্যাষ করং- 


'তেমুন গীদাল নাই দুনিয়াৎ এই সুর ধরির পায়/ আয় রে মোর সোনার জীবন, আরও বগল আয়.."



নৃপেন্দ্র লস্কর

অধ্যাপক

সংস্কৃতি সমৃদ্ধ কুচবিহারের প্রত্যন্ত গ্রাম শালবাড়ির তরতাজা  যুবক হিমাদ্রী। হিমাদ্রী দেউরি। আদ্যন্ত লোকসংস্কৃতি মথিত পরিবারের সন্তান। পিতা বর্ষীয়ান লোকশিল্পী শ্রীযুক্ত সুখেশ্বর দেউরির হাত ধরে উত্তরের প্রাণের সঙ্গীত ভাওয়াইয়ার হাতে খরি। শৈশব থেকেই দোতরার সুরে গলা মেলানো। যে নৈসর্গিক ও সামাজিক আবহে তিলে তিলে ভাওয়াইয়ার সৃষ্টি সেই আবহেই হিমাদ্রীর বেড়ে ওঠা। মাত্র বারো বছর বয়সেই রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য। তারপর আরও দুবার রাজ্য ভাওয়াইয়ায় প্রথম ও ২০১৭ সালে জি বাংলা সারেগামাপায় অংশগ্রহণ । এরপর আর ফিরে তাকাতে হয়নি। তার সুমধুর কন্ঠে ভাওয়াইয়া অকৃত্রিম ভাবে ভাওয়াইয়ামোদীদের কর্ণকুহরে প্রবেশ করে। শুধু কুচবিহার নয় ভাওয়াইয়ার হিমাদ্রী আজ সুপরিচিত সমগ্র উত্তরবঙ্গ, আসাম এমনকি বাংলাদেশেও।



অলোক  সাহা
অধ্যাপক

রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় একাধিক বারের প্রথম স্থানাধিকারী হিমাদ্রির ভাওয়াইয়ার প্রতি ভালোবাসা তার রক্তে।  তার বাবা এবং দিদি ভাওয়াইয়ার ক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয়। 
ভাওয়াইয়া গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে হিমাদ্রি দেউড়ি একটি বিরাট ভূমিকা পালন করে চলেছে। রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় একাধিক বারের প্রথম স্থানাধিকারী হিমাদ্রির ভাওয়াইয়ার প্রতি ভালোবাসা তার রক্তে।  তার বাবা এবং দিদি ভাওয়াইয়ার ক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয়। 
ভাওয়াইয়া গানকে নতুন প্রজন্মের কাছে আরো জনপ্রিয় করেছে সদ্য প্রকাশিত হিমাদ্রির দুটি অ্যালবাম।  "সোনার জীবন" এবং "ভবতোষ"। কবি পীযূষ সরকারের কথায় নিজে সুর দিয়েছে হিমাদ্রি। একটু নতুন ধারার গানের অ্যালবাম এই দুটি। যার জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে সমগ্র উত্তরবঙ্গ। 
ভাওয়াইয়ার আকাশে হিমাদ্রি এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জেগে থাকবে চিরকাল।