Iam a professional folk singer, lyricist and composer. I am singing Bhawaiya and other folk songs since 1993. Grown up in a family with traditional music background, I began my journey as a singer at the age of seven and and at eight I stood first in the State Level Bhawaiya Competition in 1994. I stood first in the same competition for two more times in 1997 and 1999. In 1995, my first album Teesta Torsa parer Bhawaiya Gaan by Kiran Cassettes came out and earned huge popularity. Afterwards its second volume with the same name was published.I became a radio artist in AIR Siliguri and also performed in Doordarshan for several times. I got CCRT Talent Search Scholarship, Young Artists' Scholarship and CCRT Junior Fellowship consecutively. I performed in Delhi, Kolkata, Mysore, Hyderabad, Allahabad, Guwahati etc and all over India. In 2017, I also participated in Zee Bangla sa,re,ga,ma,pa. For the contribution in the field of folk song, I was awarded with "Sudhiprodhan Puroskar" by the Govt. of West Bengal. In 2020, 'Sonar Jibon'- a Bhawaiya song on Love for life and 'Bhabatosh'- a Modern song of Kamtapuri/Rajbanshi language, these two music videos are published consecutively in youtube which got a huge love and response from the audience. I am dedicated to work in the field throughout my life with multidimensional experiments and possibilities, to uplift and make Rajbanshi tradition and culture globally popular.
দন্ডবৎ
মুই একজন লোকশিল্পী, গীতিকার আরো সুরকার । ১৯৯৩ সাল থাকি ভাওয়াইয়া গান করি আসির ধরিচোং । ঐতিহ্যবাহী গানের পরিয়ালের সদস্য হওয়ার সুবাদে, মাত্র ৭ বছর বয়সোত গানোত হাতে-খড়ি হয় । ১৯৯৪ সালে মাত্র ৮ বছর বয়সোতে মুই পশ্চিম বঙ্গ সরকারের 'রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা'ত প্রথম হং । পাছোত ১৯৯৭ আর ১৯৯৯ সালে আরও দুইবার প্রথম হং । ১৯৯৫ সালে 'কিরণ ক্যাসেট' নিবেদিত মোর প্রথম এ্যালবাম 'তিস্তা তোর্ষা পাড়ের ভাওয়াইয়া গান' ভলিউম-১ও২ ভীষন জনপ্রিয়তা অর্জন করে । তারপরে অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ির বেতার শিল্পী হং আরও দূরদর্শনের (ডিডি বাংলা) বিভিন্ন অনুষ্ঠানোত অংশগ্রহণ করোং । ছোটবেলা থাকি কেন্দ্রীয় সরকারের সি.সি.আরটি-র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ, ইয়ং আর্টিষ্ট স্কলারশিপ পায়া আসিচোং, বর্তমানে সি.সি.আরটি জুনিয়র ফেলোশিপ পায়া আছোং । মুই দিল্লীর প্রগতি ময়দান, কলকাতার রবীন্দ্র সদন, নন্দন, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ, নজরুল তীর্থ, মোহর কুঞ্জ, মাইসোরের সি.আই.আই.এল, গুয়াহাটি কলাক্ষেত্র, এলাহাবাদ, হায়দ্রাবাদ প্রভৃতি জাগাত সঙ্গীত পরিবেশন করচোং । আরো ২০১৭ সালে জি বাংলা সারেগামাপা'ত অংশগ্রহণ করোং । লোকসঙ্গীতে যৎসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ, পশ্চিম বঙ্গ সরকার ২০১৮ সালে নজরুল তীর্থ, কলকাতাত মোক "সুধীপ্রধান" পুরষ্কারে ভূষিত করে । ২০২০ সালে ভাওয়াইয়া গানের মিউজিক ভিডিও "সোনার জীবন" আরও কামতাপুরী/রাজবংশী ভাষায় আধুনিক গান "ভবতোষ" প্রকাশিত হয় যা দর্শকের মাঝোত অসামান্য জনপ্রিয়তা আরো ভালোবাসা অর্জন করে । জীবনভর সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রোত আন আন পরীক্ষানিরীক্ষা আর কাজের মধ্য দিয়া রাজবংশী সংস্কৃতি আরো ঐতিহ্য বিশ্বমাঝারোত তলথি ধরিবার বাদে মুই অঙ্গীকারবদ্ধ ।
নমষ্কার
আমি একজন লোকশিল্পী, গীতিকার এবং সুরকার । ১৯৯৩ সাল থেকে ভাওয়াইয়া গান পরিবেশন করে আসছি । ঐতিহ্যবাহী গানের পরিবারেরর সদস্য হওয়ার সুবাদে, মাত্র ৭ বছর বয়সেই গানে হাতে-খড়ি। ১৯৯৪ সালে মাত্র ৮ বছর বয়সেই আমি পশ্চিম বঙ্গ সরকারের 'রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা'য় প্রথম স্হান অর্জন করি । পরে ১৯৯৭ ও ১৯৯৯ সালে আরও দুইবার প্রথম হই । ১৯৯৫ সালে 'কিরণ ক্যাসেট' নিবেদিত আমার প্রথম এ্যালবাম 'তিস্তা তোর্ষা পাড়ের ভাওয়াইয়া গান' ভলিউম-১ ও ২ ভীষন জনপ্রিয়তা অর্জন করে । তারপরে অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ির বেতার শিল্পী হই ও দূরদর্শনের (ডিডি বাংলা) বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি । ছোটবেলায় কেন্দ্রীয় সরকারের সি.সি.আরটি-র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ, ইয়ং আর্টিষ্ট স্কলারশিপ পেয়েছি, বর্তমানে সি.সি.আরটি জুনিয়র ফেলোশিপ পেয়ে আসছি । আমি দিল্লীর প্রগতি ময়দান, কলকাতার রবীন্দ্র সদন, নন্দন, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ, নজরুল তীর্থ, মোহর কুঞ্জ, মাইসোরের সি.আই.আই.এল, গুয়াহাটি কলাক্ষেত্র, এলাহাবাদ, হায়দ্রাবাদ প্রভৃতি জায়গায় সঙ্গীত পরিবেশন করেছি। ২০১৭ সালে জি বাংলা সারেগামাপা'য় অংশগ্রহণ করি । লোকসঙ্গীতে যৎসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ, পশ্চিম বঙ্গ সরকার ২০১৮ সালে নজরুল তীর্থ, কলকাতায় আমাকে "সুধীপ্রধান" পুরষ্কারে ভূষিত করে । ২০২০ সালে ভাওয়াইয়া গানের মিউজিক ভিডিও "সোনার জীবন" ও কামতাপুরী/রাজবংশী ভাষায় আধুনিক গান "ভবতোষ" প্রকাশিত হয় যা দর্শকের মাঝে অসামান্য জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করে । জীবনভর সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে নানারকম পরীক্ষানিরীক্ষা আর কাজের মধ্য দিয়ে রাজবংশী সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বমাঝে তুলে ধরতে আমি অঙ্গীকারবদ্ধ ।