মুখামুখি
- হিমাদ্রী দেউরী
মুখামুখি খাড়েবার সাহস নাগে;
নিজেরসুদায় আরো বেশি।
মুই আচাভুয়া কুয়া ছিড়ি হাটি যাং
পখি গান ধরে তুক্ষার সুরে
ভোর হয় জ্বলোলই, ভলভলা সুরজ ওঠে !
এক সমাই পংছি যাং পরশির গেরাম
স্বর্গের আলোত ঝলমলা সাধকের মুখ
মুইও এপাখ ওপাখ করি নিজক দেখি ন্যাং
বোঝোং বিষে জিনি নিছে মাটির দেহা !


