Bhawaiya
Whenever we discuss on Bhawaiya, two associated pictures; one the natural beauty of North Bengal and second its pervasive influence among the residents. Through no other medium of expression, the hearts of the people is contented except Bhawaiya. This song is of love, pangs of separation or happiness. Bhawaiya is inseparable from every aspects, every segment of life. That's why while ploughing the farmer or bullock cart driver driving his cart, spontaneously sing this song. We can say, with the tunes, emotion and language the inhabitants of this region has built a concrete bond with this song. Obviously, nourished by the Rajbanshi mainly, this prime culture of North Bengal has transcended the boundary of regionalism and been applauded globally.
Rajbanshi is the largest community of North Bengal. Bhawaiya song is dominant in the regions where they live. Actually root of any literary form lies in its language and any language is nourished by it's own linguistic group. Thus in this case, wherever the linguistic group of Kamtapuri or Rajbanshi exists, there Rajbanshi people act as prior preserver and spreader of Bhawaiya song. Rajbanshis live in Jhapa, Morang and Biratnagar of Nepal to Dinajpur and Malda to the south, from Bihar's Purniya to Kokrajhar, Dhubri, Goalpara, Kamrup of Assam to Eastwards. Except this, they reside in Rangpur, Rajsahi, Dinajpur etc districts of Bangladesh. Thus Bhawaiya has already gained an international recognition. But for some friendly environments Kochbihar, Rangpur and Goalpara and few parts of Jalpaiguri district has been the main region of Bhawaiya's practice and development. But in thus age of globalization Bhawaiya is rapidly spreading beyond the boundary of time and geography.
No proven history is available on when and how Bhawaiya song was originated. Various experts have their own viewpoints and opinions. Late Shibendra Narayan Mandal of Gouripur opines that Bhawaiya song was originated in the Age of Charjapada(700 to 1200 AD). Though this view is not supported by any historical evidence, but it is assumed that he said this because the Kamtapuri or Rajbanshi language was at its excellence at that time. If we further move forward to 18th century, we can see the beautiful literary works of Rajbanshi poet Ratiram Das which tells of greatness of the language. Pandit Jadaveswar Tarkaratna collected this exellent pieces of Jag Gaan and published the same from 1908AD to 1912AD from Rangpur Sahitya Parisad.
Radhar Shak Tola
Khuriya batuya shake get geichhe bhori
Radha jay shak tulite naya dali dhori.
Saru kapra porche Radha kemun naya pop,
Nachpocha shak dekhiya Radhar hoilo nobh.
Bachher bachh tole Radha kheter bhitor jaya,
Kocha bhoriya tuli shakh thoy dali bhoriya.
Deoaniya bhalobashe khuriya shaker bhaja,
Shak tulte tulte nok koille bhaja bhaja.
Naj nai noijja nai gabur bouri,
Shak tulte emon bouke dey kemun kori.
Oi je aise Nander beta juan jawan Kanu,
Kene aise aile aile bujhire na panu.
Kemon kori chouke chay giliya jemon thoy,
Juan bouri dekhi ei bhiti chay.
Chitul chauni tar mukhe muchki hasi,
Rastay ghatay paile aage anchal dhore asi.
Sir George Abraham Grierson in his 'Linguistic Survey of India'(1898-1928) published few Bhawaiya songs collected from Kochbihar, Jalpaiguri and Rangpur divisions. These were perhaps the first written Bhawaiya songs in any book. Long ago Bhawaiya song would be memorized and sung and it followed the age old tradition of 'Sruti'. Thus numerous of songs had gone into oblivion. We can't even know the lyricist of the songs which sustained to exist throughout the ages and became eternal. Some experts are of the view that Bhawaiya song was originated from 'Khosa Gaan'. 'Khosa deoa' in Rajbanshi/Kamtapuri language means filling up a gap between two things. In Pala Gaan( folk drama) this Khosa gaan is nothing but a comic relief. Various folks dramas of North Bengal based on social and historical topics like- Kushan, Dotora,Bishahara, Saitol, Chor-chunni etc were performed for one or two weeks and for a long hours everyday. To minimize the monotony of the spectators the Doyari or Dohar used to bring the comical things out of script or related to pala. At the same time comic songs would be sung accordingly and most of the time these songs were Bhawaiya song. For this reason, some experts believe that Bhawaiya song was originated from the Khosa Gaan. But this hypothesis based on assumption is not reliable enough. As these 'pouranik' folk dramas are very old and Bhawaiya songs are being performed side by side from time immemorial. Thus it is assumed that Bhawaiya song are very old, according to some people. Others believe that Bhawaiya songs were incorporated later into these folk dramas. Because for a long period, even at the beginning of twentieth century it was not widely accepted by the society. Public performance was prohibited. A famous proverbs supports this prohibition and reflects the negative notions of the society.
Byana bajay tyana pindha, bashi bajay chor,
Sarinda bajay Saud sadagor dotora haramkhor.
Byana player is one who wears torn and dirty clothes, bashi player is none but a thieve,
Sarinda player is Indifferent one, and dotora player is not a trustworthy person. The summary of the proverbs is the persons associated with, specifically the dotora player or the baudiya had been treated aa people who are not respectable. Thus this view supports the belated association of Bhawaiya with folk dramas of religious myths. But undoubtedly it is said that when in the middle ages Bengali literature was creeping in barren dark age, this Bhawaiya song, numerous proverbs, these folk dramas has already gifted the Kamtapuri/Rajbanshi language its excellence and boosted the language and culture with liveliness till date.
The naming of Bhawaiya is burdened with complexity of opposing views. It is assumed that Bhawaiya had been derived from the words 'Bhawa', 'Bao' and 'Bhao'. Let's begin the analysis with first word 'Bhawa'. 'Bhawa' is the grazing land of buffaloes. The caretakers are the moishal who is one of the greatest heroes of Bhawaiya. In this grazing land, Bhawaiya songs were created by the moishals in the moments of their leisure, sorrow or happiness. But it is a matter of suspicion whether the grazing land of buffaloes is called Bhawa. Because there are still few 'Bathan' in Tufanganj and Kumargram area. To the caretakers of the buffaloes the words like dhura bathan etc are colloquial but the word 'bhawa' is unknown. Even the word 'bhawa' where the keepers used to graze the buffaloes singing the songs is not heared once in Bhawaiya. Except this, moishals are not the only heroes of Bhawaiya. In some regions the influence garials or mahuts are more prominent than the moishals. Thus the hypothesis that the word 'Bhawaiya' has come from the word Bhawa is totally imaginative. Rather Shibendra Narayan Mandal of Gouripur suggested to rely upon 'authentic regional' words. These authentic words in Rajbanshi/Kamtapuri language are 'Bhaoiya' and Bhabaiya'. All the audiences and rural singers generally pronunciate the same. 'Bhao' means emotion, love, understanding, part, pattern etc. 'Are o mor bhaber deora' in this song, 'bhaber deora' means Boudi or 'wife of elder brother' loves the 'deor' or younger brother or the 'deor' understands the desire of 'boudi'. There are numerous of songs of this kind in Bhawaiya. Actually Bhawaiya songs are emotional love songs; the main subject of which is the pangs of separation . If we focus on the pronunciation pattern of Kamtapuri/Rajbanshi language, then we see letter 'ব'(b) turns into a vowel sound 'o', like deb>deo, bhab>bhao etc. So Surendranath Roy Basuniya, a Bhawaiya legend, has analysed Bhawaiya as Bhab>Bhao+Iya= Bhawaiya. Again the song which are the songs of thoughtful or baudiya( eccentric/vagrant) people and makes people emotional is called Bhawaiya. Another legendary Bhawaiya singer, Murham Abbas Uddin Ahmed has put the emphasis on the tune in naming the Bhawaiya song. He has argued that as the tune of Bhawaiya song are prolonged and has a movement like 'bao' or wind thus it is called Bhawaiya. The naming of Bhawaiya song has been extremely confusing and complicated for several contrary views. But universally accepted view is that Bhawaiya has been derived from 'bhao' and as 'bhab' or emotion prevails in bhawaiya songs thus this song is called Bhawaiya.
ভাওয়াইয়া
ভাওইয়া গানের কাথা উঠিলেই দুইটা ছবি মনোত ভাসি উঠে , প্রাকৃতিক সম্পদে ভরা ঢকেশ্বরী উত্তরবঙ্গ আর এই গানের সোদে এই অঞ্চলের মানষির মিশি যাওয়া আত্মার টান । এ গান ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ায়, এইঠাকার মানুষজনের মনের খোরাক যেন মেটে না । এই গান ভাবের গান, ভালোবাসার গান, এই গান দুঃখের পলের, এ গান সুখের ক্ষণের । জীবনের পরতে পরতে, ছন্দে ছন্দে ভাওইয়া গান এমুন করি সাপ্টাবান্দি আছে যে, ইনাক কোনোমতে দোসরা করা না যায়। সেইবাদে ক্ষ্যাতোত হালবোয়া 'হালুয়া' বা গরুর গাড়ির 'গাড়িয়াল' নিজের খেয়ালোতে আপনে গায়া উঠে এই গান । অর্থাৎ এই গানের মনকাড়া সুর, ভাবের টান আরও ভাষার নগদ এই অঞ্চলের প্রকৃতি আর জনজীবনের একনা মধুর সম্পর্ক গড়ি উঠিছে । না কইলেও সগায় জানে যে, আসলে রাজবংশী সম্প্রদায়ে উত্তরের সংস্কৃতির প্রাণভোমরা এই ভাওয়াইয়া গানোক লালন করিছে, যায় এলা আঞ্চলিক সীমনার গন্ডি টপকেয়া গোটায় বিশ্বব্যাপী সমাদর লাভ করিছে ।
রাজবংশী উত্তরবঙ্গের সবচাইতে বড় জনগোষ্ঠী । যে যে অঞ্চল বা জনপদ গিলাত এই গোষ্ঠীর বাস সেটিখুনায় বিস্তার লাভ করিছে এই ভাওইয়া । আসলে যে কোনো সাহিত্যের আশ্রয় উনার ভাষা, ফির ভাষাক লালন করে নিজেরে বাচিক গোষ্ঠী । এই ক্ষেত্রে রাজবংশী সম্প্রদায়ের মানষি আর উমার ভাষা কামতাপুরী বা রাজবংশী যেটিখুনায়
আছে সেটিখুনায় ভাওইয়ার ধারন আরও উবাইয়ার মূল ভূমিকা পালন কইরছে এই রাজবংশীরঘর । এই জনগোষ্ঠী নেপালের ঝাপা, মোরং আরও বিরাটনগর হাতে দক্ষিনে পশ্চিমবঙ্গর দক্ষিন দিনাজপুর আরও মালদা তকা, বিহারের পূর্ণিয়া থাকি আসামের কোকরাঝাড়, ধুবরি, গোয়ালপাড়া, কামরূপ অবদি, আরও বাংলাদেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি জেলাত রয় । এই বিশাল জনগোষ্ঠীর ঠাই করে ভারত, নেপাল আরও বাংলাদেশোত । ফলে ভাওইয়া গান আপোষে আন্তর্জাতিক তকমা পাইচে । কিন্তু নানান সহায়ক কারণোত, কোচবিহার, রংপুর, গোয়ালপাড়া আরও জলপাইগুড়ির খানিক অঞ্চল ভাওইয়ার মূল চর্চা আরও বিকাশের মূল ক্ষেত্রোত পরিণত হইছে । কিন্তু বিশ্বায়নের যুগোত এই গান তৎকড়ি কাল আরও ভূগোলের গন্ডি পাংটেয়া দ্যাশ দ্যাশান্তরোত আউলি যাবার ধরছে ।
ভাওইয়া গানের উবজন কেমুন করি আরও কত আগোত হইছে এই বিষয়োত ঝলমলা কোনো ইতিহাস নাই । এই প্রসঙ্গত নানান পণ্ডিতের আন আন মতবাদ আছে । গৌরীপূর নিবাসী স্বর্গীয় শিবেন্দ্র নারায়ণ মন্ডলের মত অনুযায়ী চর্যাপদের যুগোত ( খৃষ্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী ) ভাওইয়া গানের উবজন হইছে । যদিও ইনার
সইক্ষে প্রামাণ্য কোনো দলিল নাই । গতিকে চর্যাপদের ভাষার সোদে এই অঞ্চলের ভাষার হুবহু মিল আরও সেই যুগোতেই কামতাপুরী বা রাজবংশী ভাষার সংগঠিত রূপ দেখিয়ায় যে উমরা এমুন মত পোষণ কইরছেন, তা সহজেই অনুমান করা যায় । অষ্টাদশ শতকের মইধ্যামইধ্যি সময়োত যদি রংপুরের বিখ্যাত রাজবংশী কবি রতিরাম দাসের নেখা সাহিত্য সম্ভারের উপরা আলোকপাত করি তাহইলে দেখা যাবে যে, সেই সমায় এই কামতাপুরী বা রাজবংশী সাহিত্য উৎকর্ষের চরমোত আছিলো । পন্ডিত যাদবেশ্বর তর্করত্ন জাগের গান নামে পরিচিন হওয়া এই সাহিত্য সম্পদ জোটো করিয়া, রংপুর সাহিত্য পরিষদ হাতে পরকাশ কইরছেন ম১৯০৮ থাকি ১৯১২ সাল অবধি ।
রাধার শাক তোলা
...রতিরাম দাস
খুঁরিয়া বতুয়া শাকে গেত গেইছে ভরি ।
রাধা যায় শাক, তুলিতে নয়া ডালি ধরি ।।
সরু কাপড়া প'রছে রাধা কেবুম নয়া পোপ ।
নচপচা শাক দেখিয়া রাধার হইল নোভ ।।
বাছের বাছ তোলে রাধা ক্ষেতের ভিতর যা'য়া ।
কোচা ভরিয়া তুলি শাক থোয় ডালি ভরিয়া ।।
দেওয়ানীয়া ভাল বাসে খুঁরিয়া শাকের ভাজা ।
শাক তুলতে তুলতে মোক কইল্লে ভাজা ভাযা ।।
নাজ নাই নজ্জা নাই গাবুর বউরী ।
শাক তুলিতে এমন বউকে দেয় কেমন করি ।।
ঐ যা আইসে নন্দের বেটা জুয়ান জাওয়ান কানু ।
কেনে আইসে আইলে আইলে বুঝিরে না পানু ।।
কেমন করি চৌকে চায় গিলিয়া যেমন থোয় ।
জুয়ান বউরী দেখি এই ভিতি চায় ।।
চিটুল চাউনী তার মুখে মুচকে হাসি ।
রাস্তায় ঘাটায় পাইলে আগে আঞ্চল ধরে আসি ।।
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন উমার 'লিংগুইষ্টিক সার্ভে অব ইন্ডিয়া'(১৮৯৮-১৯২৮) গ্রন্থত ১৯০৪ সালে কোচবিহার, জলপাইগুড়ি ও রংপুর বিভাগ থাকি জোটো কর কয়খান ভাওইয়া গান পরকাশ করেন । এখিনায় ভাওয়াইয়া গানের পত্থম লেখা রূপ । আগোত গানলা শুনি শুনি ফম থুইয়া গান করা খাইল হয় অর্থাৎ এইক্ষেত্রোত 'শ্রুতি'-র ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করা হইল হয় । ফলস্বরূপ ভাইল্লা প্রাচীন গান পাশুরি যাওয়া হইছে । যে গানলা কালের বাধাক টপকেয়া চিরন্তন হইছে, সেই গান রচাইয়ালাকও জানা যায় না । কাও কাও মনে করে খোসা গান থাকি ভাওয়াইয়ার উৎপত্তি । 'খোসা দেওয়া মানে রাজবংশী বা কামতাপুরী ভাষাত দুইটা বস্তুর মইধ্যের ফাকাক ঠিস দেওয়া বুঝায় । এই খোসা গান আদতে পালা গানোত ব্যবহার করা 'কমিক রিলিফ' ছাড়া কিছু নাহয় । উত্তরবঙ্গের পৌরাণিক বা সামাজিক পালাগান যেমুন- কুশান, দোতোরা, বিষহরা, সাইটোল, চোরচুন্নি ইত্যাদি পালাগান মাড়েয়ার বাড়িত ভালেদিন ধরি ( এক বা দুই সপ্তাহ) আরও পত্তিদিন দীঘল সময় ধরি অনুষ্ঠিত হইলেক হয় । ই সময় অভিনয়ের আরও দর্শকলার একঘাইয়া ভাব দূর করির বাদে দোয়ারী পালা গানের বায়রার বা ভিতরার নানান হাসির বিষয় টানি আনিল হয় । সাথোত সামাঞ্জস্য বজায় রাখি হাসির গান টানা হইল হয় । বেশিরভাগ সময় এই গান আছিল ভাওয়াইয়া গান । এই জন্যে অনেক মানষি মনে করে 'খোসা' গান সাতে ভাওয়াইয়া গানের উৎপত্তি । কিন্তুক অনুমান ভিত্তিক এই তত্ত্ব ঠিক নাহয় । এই পৌরাণিক পালা গানগুলা মেলা প্রাচীন আরও যেহেতু ভাওয়াইয়া গানলাও স্মরণাতীত কাল হাতে একসোদে পরিবেশিত হয়া আসির ধরিছে, সেইহেতু মেলা গবেষক ও পন্ডিত মনে করে এই সঙ্গীতধারা বহু প্রাচীন । কিন্তুক কাও ফির এইটাও মনে করে যে, পরবর্তী সমাইয়োত ভাওয়াইয়া গানগুলা পালাগানের সাথোত যুক্ত হইছে । কারণ দীঘলা সমাই তক, এমনকি বিংশ শতাব্দীর গোড়ের সমাইলাতো সমাজোত ভাওয়াইয়া গানোক আদর করি গ্রহণ করা হয় নাই । এই বিষয়োত চালু একনা জনপ্রিয় প্রবাদ উদাহরণ স্বরূপ নেওয়া যাবার পারে ।
" ব্যাণা বাজায় ত্যানা পেন্দা, বাশি বাজায় চোর
সারিন্দা বাজায় চাদ সদাগর, দোতরা হারামখোর ।"
এককথায় গানবাজনার নগোত যুক্ত থাকা মানষি বিশেষ করি ভাওয়াইয়া গানের গায়ক অর্থাৎ দোতরা বাজাইয়া 'বাউদিয়া'-ক খুব নিচা নজরে দেখা হইল হয় । সুতুরাং ধর্মীয় কাহিনীক আশ্রয় করি সিজ্জন হওয়া পালাগালার সোদে ভাওয়াইয়া গানের পরবর্তী সময়োত যুক্ত হওয়ার তত্ত্বক সমর্থন করে এই প্রবাদ । কিন্তুক এই কাথা দ্বিধা না করি কওয়া যায় যে, মইধ্যযুগোত বাংলা সাহিত্যত যেলা আন্ধারিয়া আটকুড়া সমাই, কামতাপুরী বা রাজবংশী ভাষার ভাওইয়া, এইনাকান পালাগান, হাজারো ছিলকা কাথা আরও প্রবাদ প্রবচন ইত্যাদি এই ভাষাক উৎকর্ষতা দিছে সেইসাথোত এই কাল তক্ আধুনিক যুগোতও এই ভাষা মৃতসঞ্জীবনীর নাকান এই ভাষা আরও সংস্কৃতিক বাচেয়া থুইছে ।
'ভাওয়াইয়া' শব্দর উৎপত্তি
ভাওয়াইয়া নামকরণ নিয়া মেলা মত প্রচলিত আছে । মনে করা হয় 'ভাওয়া', 'বাও' বা 'ভাও' শব্দগুলা থাকি ভাওয়াইয়া শব্দটা আসিছে । পত্থমে আইসা যাউক 'ভাওয়া' শব্দটার বিশ্লেষণোত । ভাওয়াইয়া গানের অইন্যতম প্রধান নায়ক মইশাল গিলানের মইষ চরেবার ঘাসবাড়ি খানোক 'ভাওয়া' কওয়া হয় । এই চারণভূমিত মইষ চরাইতে চরাইতে ঘরছাড়া মইশাল মনের দুস্কে বা সুখে সৃষ্টি কইরলেন হয় ভাওয়াইয়া গান । কিন্তুক ঘাসুয়া জমিক রাজবংশী/কামতাপুরী ভাষায় আদতে 'ভাওয়া' কওয়া হয় কিনা এইবিষয়োত যথেষ্ট সন্দেহ আছে । কারন এলাও তুফানগঞ্জ বা কুমারগ্রাম অঞ্চলোত কিছু কিছু মইশের বাথান আছে । বাথানের সুদায় যুক্ত মানষিলারটে 'ধুরা', 'বাথান' ( মহিষ জোটো হওয়ার নির্দিষ্ট জাগা) শব্দটা প্রচলিত কিন্তু 'ভাওয়া' কথাটা অজানা । এমনকি যে 'ভাওয়া'-ত মইষ চরাইতে চরাইতে মইশাল গান করিল হয়, সেই ভাওয়াইয়া গানোত 'ভাওয়া' শব্দটা একবারও কিন্তু শোনা না যায়। তাছাড়া ভাওয়াইয়া গানের একমাত্র নায়ক কিন্তুক একমাত্র মইশাল নাহয়। ভিন্ অঞ্চলোত গাড়িয়াল কিংবা মাহুতের প্রভাব কম নাহয়, এমনকি কোন কোন ক্ষেত্রোত তা মইশালের থাকিও বেশি । সুতরাং এই ভাওয়া থাকি ভাওয়াইয়ার উৎপত্তি এই তত্ত্বটা পুরাপুরি মনগড়া । ভাওয়াইয়া শব্দের উৎপত্তি নিয়া গৌরীপূরের শিবেন্দ্র নারায়ণ মন্ডল বরং 'খাঁটি দেশজ শব্দের' উপরা নির্ভর করির কইছেন । অর্থাৎ ভাওয়াইয়া শব্দর মূল রাজবংশী/কামতাপুরী শব্দ 'ভাওইয়া' আরও 'ভাবাইয়া' । এই গানের গুণমুগ্ধ শুনাইয়া বা গারাম অঞ্চলের গায়কগায়িকালা এই উচ্চারণে করে । এই ভাষাত 'ভাও' শব্দটার অর্থ কিন্তুক বহুমাত্রিক। 'ভাও' মানে অনুভূতি বা আবেগ, প্রেম বা ভালোবাসা, বোঝাপড়া, অংশ, ধরণ ইত্যাদি । 'আরে ও মোর ভাবের দেওরা...' এই গানোত ভাবের দেওরা মানে বৌদি দেওরোক ভালোবাসে বা যে দেওর তার 'ভাউজির' ( বৌদির) ভাব বা মনোক বুঝির পারে । ভাওয়াইয়া গানোত এমুন ভাইল্লা ভাব ভালোবাসার গান আছে । এই গান পীড়িতি বা ভালোবাসার গান । প্রেম বিচ্ছেদের বিরহ ইনার মূল বিষয় আরও খুবে ভাববহুল । কামতাপুরী বা রাজবংশী ভাষার উচ্চারণের দিকটা খেয়াল করিলে দেখা যায়, এটি 'ব' বর্ণ টা কোন কোন সমাই 'ও' এর নাকান উচ্চারণ করা হয় । যেমুন- দেব>দেও, ভাব>ভাও ইত্যাদি । সেই জইন্যে সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া ভাওয়াইয়াক বিশ্লেষণ কইরছেন এমুন করি; ভাব>ভাও +ইয়া = ভাওয়াইয়া । ফির যেই গান ভাবুক বা বাউদিয়া মানষির গান বা যেই গান মানষিক ভাবায় আরও বিহ্বল করে সেই গানে হইল ভাওয়াইয়া গান । ভাওয়াইয়ার কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দিন অবইশ্য সুরের ভিতি বেশি জোর দিছেন । উমরা কইছেন এই গানের সুরের চলন 'বাও'(বাতাস)-এর মত । এটি থাকিয়াও ভাওয়াইয়া নামকরণ হবার পারে । এমুন ভালেগুলা মতবাদ একেঠে হওয়াতে ভাওয়াইয়ার নামকরণের বিষয়টা জটিল বিষয়ে হয়া গেইছে । কিন্তুক সগায় মানি নেওয়া মত এই যে, ভাব থাকি ভাওয়াইয়া আর যেইহেতু এই গান ভাববহহুল সেইবাদে এই গানের নাম ভাওয়াইয়া ।
ভাওয়াইয়া
ভাওয়াইয়া গানের প্রসঙ্গ উঠলেই দুটি ছবি মনের মধ্যে প্রতিভাত হয়, প্রাকৃতিক প্রাচুর্যে ভরা মোহময়ী উত্তরবঙ্গ ও এই গানের সাথে এতদ্ অঞ্চলের মানুষের সম্পৃক্ততা । এ গান ব্যতীত অন্য কোন মাধ্যমেই এখানকার আপামর মানুষজনের মনের খোরাক যেন পূর্ণ হয় না । এ গান ভাবের গান, ভালোবাসার গান, এ গান দুঃখের মুহূর্তের, এ গান সুখের মুহূর্তের । জীবনের পরতে পরতে, ছন্দে ছন্দে ভাওয়াইয়া অবিচ্ছেদ্য রূপ পরিগ্রহ করেছে । সেজন্য ক্ষেতে কর্ষণরত 'হালুয়া' কিংবা গরুর গাড়ির 'গাড়িয়াল' আপন খেয়ালেই গেয়ে ওঠে অনাবিল স্বতঃস্ফূর্ততায় । অর্থাৎ এই গানের মোহময়ী সুর, ভাবের লালিত্য ও ভাষার সাথে এ অঞ্চলের প্রকৃতি ও জনজীবনের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে । এ কথা বলাই বাহুল্য যে, মূলত রাজবংশী সম্প্রদায় লালিত উত্তরের সংস্কৃতির প্রাণভোমরা ভাওয়াইয়া গান আঞ্চলিক সীমানার গন্ডি পেরিয়ে সারা বিশ্বব্যাপী আজ সমাদৃত।
রাজবংশী উত্তরবঙ্গের বৃহত্তম জনগোষ্ঠী । যে যে অঞ্চলে বা জনপদে এই গোষ্ঠীর বিচরণ সেখানেই বিস্তার লাভ করেছে ভাওয়াইয়া । আসলে যে কোনো সাহিত্যের আঁকড় তার ভাষা এবং ভাষা লালিত হয় নিজের বাচিক গোষ্ঠীর দ্বারা । এক্ষেত্রে রাজবংশী সম্প্রদায়ের মানুষ ও তাদের ভাষা কামতাপুরী বা রাজবংশী যেখানেই বিদ্যমান সেখানেই ভাওয়াইয়ার ধারক ও বাহকের মূল ভূমিকা পালন করছেন এই রাজবংশীগন । এই জনগোষ্ঠী নেপালের ঝাপা, মোরং ও বিরাটনগর থেকে দক্ষিনে পশ্চিমবঙ্গের দক্ষিন দিনাজপুর ও মালদা অবধি, বিহারের পূর্ণিয়া থেকে আসামের কোকরাঝাড়, ধুবরি, গোয়ালপাড়া, কামরূপ পর্যন্ত এবং বাংলাদেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি জেলায় বসবাস করেন । এই বিশাল জনগোষ্ঠীর বিচরণ ভারত, নেপাল ও বাংলাদেশে পরিব্যাপ্ত । ফলত: ভাওয়াইয়া গান স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে । তবে বলাই বাহুল্য নানান সহায়ক কারণে কোচবিহার, রংপুর, গোয়ালপাড়া ও জলপাইগুড়ির কিছু অঞ্চল ভাওয়াইয়ার মূল চর্চা ও বিকাশের মূল ক্ষেত্রে পরিণত হয়েছে । কিন্তু বিশ্বায়নের যুগে এই গান দ্রুত কাল ও ভূগোলের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে দেশান্তরে ।
ভাওয়াইয়া গানের উৎপত্তি কিভাবে এবং কত পূর্বে ঘটেছে এ বিষয়ে স্বচ্ছ কোনো ইতিহাস নেই । এ প্রসঙ্গে বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন মতবাদ রয়েছে । গৌরীপূর নিবাসী স্বর্গীয় শিবেন্দ্র নারায়ণ মন্ডলের মত অনুযায়ী চর্যাপদের যুগে ( খৃষ্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী ) ভাওয়াইয়া গানের উদ্ভব হয়েছে । যদিও এ বিষয়ে প্রামাণ্য কোনো দলিল নেই তবে চর্যাপদের ভাষার সাথে এ অঞ্চলের ভাষার হুবহু সাদৃশ্য এবং সেই যুগেই কামতাপুরী বা রাজবংশী ভাষার সংগঠিত রূপ দেখেই যে তিনি এ মত পোষণ করেছেন তা সহজেই অনুমেয় । অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে রংপুরের বিখ্যাত রাজবংশী কবি রতিরাম দাস লিখিত সাহিত্য সম্ভারের উপর আলোকপাত করি তাহলে দেখা যাবে সে সময় এই কামতাপুরী বা রাজবংশী সাহিত্য উৎকর্ষের চরমে ছিলো । পন্ডিত যাদবেশ্বর তর্করত্ন জাগের গান নামে পরিচিত এই সাহিত্য সম্পদ সংগ্রহ করে রংপুর সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেছিলেন ১৯০৮ থেকে ১৯১২ সাল অবধি ।
রাধার শাক তোলা
...রতিরাম দাস
খুঁরিয়া বতুয়া শাকে গেত গেইছে ভরি ।
রাধা যায় শাক, তুলিতে নয়া ডালি ধরি ।।
সরু কাপড়া প'রছে রাধা কেবুম নয়া পোপ ।
নচপচা শাক দেখিয়া রাধার হইল নোভ ।।
বাছের বাছ তোলে রাধা ক্ষেতের ভিতর যা'য়া ।
কোচা ভরিয়া তুলি শাক থোয় ডালি ভরিয়া ।।
দেওয়ানীয়া ভাল বাসে খুঁরিয়া শাকের ভাজা ।
শাক তুলতে তুলতে মোক কইল্লে ভাজা ভাযা ।।
নাজ নাই নজ্জা নাই গাবুর বউরী ।
শাক তুলিতে এমন বউকে দেয় কেমন করি ।।
ঐ যা আইসে নন্দের বেটা জুয়ান জাওয়ান কানু ।
কেনে আইসে আইলে আইলে বুঝিরে না পানু ।।
কেমন করি চৌকে চায় গিলিয়া যেমন থোয় ।
জুয়ান বউরী দেখি এই ভিতি চায় ।।
চিটুল চাউনী তার মুখে মুচকে হাসি ।
রাস্তায় ঘাটায় পাইলে আগে আঞ্চল ধরে আসি ।।
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন তাঁর 'লিংগুইষ্টিক সার্ভে অব ইন্ডিয়া'(১৮৯৮-১৯২৮) গ্রন্থে সালে কোচবিহার, জলপাইগুড়ি ও রংপুর বিভাগ থেকে সংগৃহীত কয়েকটি ভাওয়াইয়া গান প্রকাশ করেন । এটি ভাওয়াইয়া গানের প্রথম লিখিত রূপ । পূর্বে গানগুলি শুনে শুনে মনে রেখে গাইতে হত অর্থাৎ এক্ষেত্রে 'শ্রুতি'-র ঐতিহ্যবাহী রীতি অনুসৃত হত । ফলস্বরূপ অনেক প্রাচীন গান বিস্মৃতির অতলে হারিয়ে গেছে । যে গানগুলি কালের বাধাকে অতিক্রম করে চিরন্তন হয়েছে সে গানগুলির রচয়িতাগনকেও জানা যায় না । কেউ কেউ মনে করেন খোসা গান থেকে ভাওয়াইয়ার উৎপত্তি । 'খোসা দেওয়া মানে রাজবংশী বা কামতাপুরী ভাষায় দুটি বস্তুর মধ্যবর্তী ফাঁক কে পূর্ণ করা বোঝায় এই খোসা গান আদতে পালা গানে ব্যবহৃত 'কমিক রিলিফ' ব্যতীত কিছু নয় । উত্তরবঙ্গের পৌরাণিক বা সামাজিক পালাগান যেমন- কুশান, দোতোরা, বিষহরা, সাইটোল, চোরচুন্নি প্রভৃতি পালাগান মাড়েয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে ( এক বা দুই সপ্তাহ) ও প্রতিদিন দীর্ঘ সময় যাবৎ অনুষ্ঠিত হত । এ সময় অভিনয়ের ও দর্শকদের একঘেয়েমি দূর করতে দোয়ারী বা দোঁহার পালা বহির্ভূত বা পালা সম্পর্কিত বিষয়ের অবতারণা করতেন । সাথে হাস্যরসপূর্ণ গান পরিবেশিত হত । অধিকাংশ সময় এই গান হয় ভাওয়াইয়া গান । এ থেকেই অনেক ব্যাক্তি মনে করেন 'খোসা' গান থেকে ভাওয়াইয়া গানের উৎপত্তি । কিন্তু অনুমান ভিত্তিক এই তত্ত্ব ঠিক নয় । এই পৌরাণিক পালা গানগুলি অনেক প্রাচীন এবং যেহেতু ভাওয়াইয়া গানগুলিও স্মরণাতীত কাল হতে অঙ্গাঙ্গীভাবে পরিবেশিত হয়ে আসছে সেহেতু অনেক গবেষক ও পন্ডিত দের মতে এই সঙ্গীতধারা বহু প্রাচীন । তবে অনেকে এও মনে করেন যে পরবর্তীসময়ে ভাওয়াইয়া গান গুলি পালাগানের সাথে সংযোজিত হয়েছে । কারণ দীর্ঘকাল যাবৎ এমনকি বিংশ শতাব্দীর গোড়ার দিকেও সমাজে ভাওয়াইয়া গান সমাদৃত ছিল না । এ প্রসঙ্গে প্রচলিত একটি জনপ্রিয় প্রবাদ উদাহরণ স্বরূপ নেওয়া যেতে পারে ।
" ব্যাণা বাজায় ত্যানা পেন্দা, বাশি বাজায় চোর
সারিন্দা বাজায় চাদ সদাগর, দোতরা হারামখোর ।"
এককথায় সঙ্গীতের সাথে জড়িত ব্যাক্তির বিশেষ করে ভাওয়াইয়া গানের গায়ক অর্থাৎ দোতরাবাদক 'বাউদিয়া'-কে চরম তাচ্ছিল্যের চোখে দেখা হত । অতএব ধর্মীয় কাহিনী আশ্রিত পালাগানগুলির সাথে ভাওয়াইয়া গানের পরবর্তী সময়ে সংযোজিত হওয়ার তত্ত্বকে সমর্থন করে এই প্রবাদ । তবে একথা নিশ্চিত ভাবে বলা যায় যে, মধ্যযুগে বাংলা সাহিত্যে যখন অন্ধকারাচ্ছন্ন বন্ধ্যা সময়, কামতাপুরী বা রাজবংশী ভাষার ভাওয়াইয়া, এইসব পালাগান, সহস্র শ্লোক বা ছিলকা কথা ও প্রবাদ প্রবচন ইত্যাদি এই ভাষাকে উৎকর্ষতা প্রদান করেছে সেইসাথে অদ্যাবধি আধুনিক যুগেও এই ভাষাকে মৃতসঞ্জীবনীর মতন এই ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে ।
'ভাওয়াইয়া' শব্দের উৎপত্তি
ভাওয়াইয়া নামকরণ নিয়ে অনেক মত প্রচলিত আছে । মনে করা হয় 'ভাওয়া', 'বাও' অথবা 'ভাও' শব্দগুলো থেকে ভাওয়াইয়া শব্দটিএসেছে । প্রথমে আসা যাক 'ভাওয়া' শব্দটির বিশ্লেষণে । ভাওয়াইয়া গানের অন্যতম প্রধান নায়ক মইশালগণের মহিষ চারণ ক্ষেত্রকে 'ভাওয়া' বলা হয় । এই চারণভূমিতে মহিষ চরাতে চরাতে ঘরছাড়া মইশাল মনের বিরহে বা সুখে সৃষ্টি করতেন ভাওয়াইয়া গান । তবে চারণভূমিকে রাজবংশী/কামতাপুরী ভাষায় আদৌ 'ভাওয়া' বলা হয় কিনা এবিষয়ে যথেষ্ট সন্দেহ আছে । কারন এখনও তুফানগঞ্জ বা কুমারগ্রাম অঞ্চলে কিছু মইশের বাথান বিদ্যমান । তাদের কাছে 'ধুরা', 'বাথান' ( মহিষ জমায়েত হওয়ার নির্দিষ্ট স্থান) শব্দটি প্রচলিত কিন্তু 'ভাওয়া' কথাটি অগ্যাত । এমনকি যে 'ভাওয়া'-তে মহিষ চরাতে চরাতে মইশাল গান গাইতেন, সেই ভাওয়াইয়া গানে 'ভাওয়া' শব্দটি একবারও কিন্তু শোনা যায় না । তাছাড়া ভাওয়াইয়া গানের অবিসংবাদি নায়ক কিন্তু একমাত্র মইশাল নয় । অঞ্চল ভেদে গাড়িয়াল কিংবা মাহুতের প্রভাব কম নয়, এমনকি কোন কোন ক্ষেত্রে তা মইশালের থেকে বেশি । সুতরাং এই ভাওয়া থেকে ভাওয়াইয়ার উৎপত্তি এই তত্ত্বটি আদ্যন্ত মনগড়া । ভাওয়াইয়া শব্দের উৎপত্তি নিয়ে গৌরীপূরের শিবেন্দ্র নারায়ণ মন্ডল বরং 'খাঁটি দেশজ শব্দের' উপর নির্ভর করতে বলেছেন । অর্থাৎ ভাওয়াইয়া শব্দের মূল রাজবংশী/কামতাপুরী শব্দ 'ভাওইয়া' ও 'ভাবাইয়া' । এই গানের গুণমুগ্ধ শ্রোতা কিংবা গ্রামাঞ্চলের গায়কগায়িকাগণ এই উচ্চারণই করে থাকেন । এই ভাষায় 'ভাও' শব্দটির অর্থ কিন্তু বহুমাত্রিক। 'ভাও' মানে অনুভূতি বা আবেগ, প্রেম বা ভালোবাসা, বোঝাপড়া, অংশ, ধরণ ইত্যাদি । 'আরে ও মোর ভাবের দেওরা...' এই গানে ভাবের দেওরা মানে বৌদি দেওরকে ভালোবাসে বা যে দেওর তার 'ভাউজির' ( বৌদির) ভাব বা মনকে বুঝতে পারে । ভাওয়াইয়া গানে এরকম অজস্র ভাব ভালোবাসার গান ছড়িয়ে আছে । এই গান পীড়িতি বা ভালোবাসার গান । প্রেম বিচ্ছেদের বিরহ এর মূল উপজীব্য এবং অত্যন্ত ভাববহুল । কামতাপুরী বা রাজবংশী ভাষার উচ্চারণের দিকটি খেয়াল করলে দেখা যায়, এখানে 'ব' বর্ণ টি কখনো কখনো 'ও' এর মত উচ্চারিত হয় । যেমন- দেব>দেও, ভাব>ভাও ইত্যাদি । তাই সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া ভাওয়াইয়াকে বিশ্লেষণ করেছেন এভাবে; ভাব>ভাও +ইয়া = ভাওইয়া । আবার যে গান ভাবুক বা বাউদিয়া মানুষের গান বা যে গান মানুষকে ভাবায় ও বিহ্বল করে সেই গানই ভাওয়াইয়া গান । ভাওয়াইয়ার কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দিন অবশ্য সুরের দিকটি বেশি প্রাধান্য দিয়েছেন । তিনি বলেছেন এই গানের সুরের চলন 'বাও'(বাতাস)-এর মত । এখান থেকেও ভাওয়াইয়া নামকরণ হতে পারে । এরকম বহু মতবাদের সমারোহে ভাওয়াইয়ার নামকরণটি জটিলতর বিষয়ে পর্যবসিত হয়েছে । তবে সর্বজনগ্রাহ্য মত এই যে, ভাব থেকে ভাওয়াইয়া এবং যেহেতু এই গান ভাববহহুল তাই এই গানের নাম ভাওয়াইয়া ।